
বাসাইলসংবাদ: রবিবার, ০৭জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে অনুষ্ঠিত হলো ‘গণিত উৎসব’। এশিয়া খ্যাত ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের অংশগ্রহনে এই উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক ও সাংস্কৃতিক বিভাগ প্রধান মিস হেনা সুলতানার সঞ্চালনায় ভারতেশ্বরী হোমসের পিপিএম হলে সকাল সাড়ে ১১টা গণিত উৎসবের উদ্ধোধন করেন একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক ও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি।
সিনিয়র ভাইস প্রিন্সিপাল মি. গোলাম কিবরিয়া জানান, ভারতেশ্বরী হোমসের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট ১৮২ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। শ্রেণীভিত্তিক চারটি বিভাগে লিখিত ও মৌখিকভাবে পরীক্ষা নেওয়া হয়েছে।
ভারতেশ্বরী হোমসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মি. অমলেন্দ্র সাহা বলেন, গণিত ছাড়া বিজ্ঞান সম্ভব নয়। শিক্ষার্থীরা অনেকে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চাইলেও তাদের ভিতরে ভীষণভাবে গণিতভীতি কাজ করে। সেই ভীতি দূর করতেই এমন আয়োজন।
বাসাইলসংবাদ/একেবি




