
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি মাসের ১৫ জুন। নির্বাচনকে কেন্দ্র করে বাসাইল সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থীরা চেয়ার দখলে তুমুল চেষ্টা চালাচ্ছেন। তবে এই ওয়ার্ডে কর্মী-সমর্থকদের দাবি- টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আজমের জনপ্রিয়তা রয়েছে সব চেয়ে বেশি। আলী আজম দীর্ঘদিন ধরে সামাজিক কাজের সাথে জড়িত। সৎ ও নিষ্ঠাবান, হাস্যজ্জ্বল, পরোপকারী ও মিশুক প্রকৃতির মানুষ তিনি। যে কোনও সময় তাকে কাছে পাওয়া যায়। এই পরোপকারী মানুষটিকে সদস্য (মেম্বার) পদে বিজয়ী করতে একাট্টা হয়েছেন এলাকার সাধারণ ভোটাররা। ভোটের দিক দিয়ে তিনিই এগিয়ে রয়েছেন বলে তার কর্মী-সমর্থকদের দাবি।

আলী আজম ছাড়াও এ ওয়ার্ডে আরও চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- ধলা মিয়া (ফুটবল), মনজু রহমান (তালা), মনিরুজ্জামান (বৈদ্যুতিক পাখা) ও সজিব মিয়া (মোরগ) প্রতীকে নির্বাচন করছেন। এই প্রার্থীরাও বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।
এ ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ‘আলী আজম একজন ভালো মানুষ। তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেন। সাধারণ ভোটাররা এবার তাকেই চাচ্ছেন। প্রার্থীদের মধ্যে আলী আজম এগিয়ে রয়েছেন।’
একই এলাকার বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘নির্বাচন চলছে পুরোদমে। এলাকার সাধারণ ভোটাররা আলী আজমের পক্ষে কাজ করছেন। তিনি সাধারণ মানুষকে মূল্যায়ন করতে জানেন। এজন্য সাধারণ ভোটাররা তাকে বিজয়ী করতে একাট্টা হয়েছেন।
মেম্বার পদের প্রার্থী আলী আজম বলেন, ‘আমি সব সময় সাধারণ মানুষের সঙ্গে মিশি। তাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। এজন্য সাধারণ ভোটারটা আমার সঙ্গে রয়েছেন। তারা আমাকে বিজয়ী করতে একাট্টা হয়েছেন। সাধারণ মানুষ আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি বিজয়ী হলে সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থেকে আরও কাজ করার সুযোগ পাবো।
বাসাইলসংবাদ/ ০৯ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




