
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভেঙে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে নির্বাচন করায় সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শরিফুল ইসলাম সোহেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ জুন) টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে দলের সব পরিচয় প্রদান থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।
এদিকে, উপজেলা যুবলীগের দলীয় প্যাডে শরিফুল ইসলাম সোহেল সাময়িক অব্যহতি দিয়ে আরও একটি চিঠি দেওয়া হয়।
এরআগে এ ইউনিয়নে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম সংগ্রামকে বহিষ্কার করা হয়।
বাসাইলসংবাদ/ ০৮ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




