
বাসাইলসংবাদ: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন ৬নজন। এ পর্যন্ত ৬জনের মনোনয়নপত্র সংগ্রহের তথ্য জানা গেছে।
বাসাইল-সখীপুর আসনে ঐক্যফ্রন্ট থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্বাচন করবেন এটা প্রায় নিশ্চিত তারপরও জাতীয় ও স্থানীয় নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এরা হলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ওবাইদুল হক নাসির, সখীপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, বাসাইল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, জেলা বিএনপি’র সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শফি শাওন ও বিএনপি নেতা অ্যাডভোকেট ড. রফিকুল ইসলাম মেহেদী।
এদিকে অ্যাডভোকেট আহমেদ আজম খান ঢাকার আরেকটি আসন থেকেও মনোনয়ন কিনেছেন বলে স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতারা জানান।
বাসাইলসংবাদ/একে




