
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় ১০ মে থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা শুরু হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কার্ড বিতরণ করা হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
১০ মে পাবেন যারা…
বাসাইল পৌর এলাকার মাইজখারা, বাসাইল উত্তরপাড়া (১নং ওয়ার্ড অংশ), চকপাড়া উত্তর অংশ, চকপাড়া দক্ষিণ অংশ, বাসাইল উত্তরপাড়া (২নং ওয়ার্ড অংশ), চালাপাড়া ও সাহাপাড়ার এলাকার ভোটারদের মাঝে এ কার্ড বিতরণ করা হবে।
১১ মে পাবেন যারা…
পূর্ব বেপারীপাড়া, থানাপাড়া, পালপাড়া, এসআরপাড়া, বাসাইল উত্তরপাড়া (৩নং ওয়ার্ড অংশ), খানশুরপাড়া, বাসাইল বেপারাীপাড়া।
১২ মে পাবেন যারা….
বাসাইল পশ্চিমপাড়া, ভাটপাড়া, বালিনা, পানিশাইল।
১৩ মে পাবেন যারা…
বাসাইল দক্ষিণপাড়া, বাদ্যকরপাড়া, বাসাইল পূর্বপাড়া (৭নং ওয়ার্ড অংশ), ব্রাক্ষণপাড়িল।
১৪ মে পাবেন যারা…
বায়বাড়ী, বাসাইল মধ্যপাড়া, বাসাইল পূর্বপাড়া (৮নং ওয়ার্ড অংশ), বর্ণিকিশোরী, বন্দেকুমারজানী।
স্মার্ট কার্ড গ্রহণ করতে যা যা লাগবে।
# ভোটারকে নিজে উপস্থিত হয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে হবে।
# স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য পূর্বের লেমোনেটেড জাতীয় পরিচয়পত্র বা ভোটার নিবন্ধন স্লিপ দাখিল করতে হবে।
# জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে সোনালী ব্যাংকের চালানের মাধ্যমে জরুরি ফি ৩৪৫ টাকা জমা দিয়ে স্মার্ট কার্ড গ্রহণ করতে হবে।
# ভোটার নিবন্ধন স্লিপ হারিয়ে গেলে উপজেলা নির্বাচন অফিস থেকে এনআইডি নম্বর ও জন্ম তারিখ সংগ্রহ করে স্মার্ট কার্ড গ্রহণ করতে হবে। এসকল ক্ষেত্রে কোন জিডি কপির প্রয়োজন নেই।
#####
স্মার্ট কার্ড বিতরণের তারিখ ও স্থান জানতে আমাদের সাথেই থাকুন।
বাসাইলসংবাদ/একেবি




