
বাসাইলসংবাদ: বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ৮৩জন গরীব, অসহায়, দরিদ্র ও বেকার নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তহবিল থেকে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশিদ, ফুলকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল প্রমুখ। উপজেলার বিভিন্ন এলাকার আরও ৩৭ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে বলে জানা গেছে।
বাসাইলসংবাদ/একে




