
বাসাইলসংবাদ: বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইলের বাসাইলে ত্রৈ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হযেছে। বুধবার ( ১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে ত্রৈ-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউট টাঙ্গাইল জেলা শাখার কমিশনার ওয়াজেদ আলী খানশুর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আকলিমা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মীর মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ। এছাড়াও উপজেলা পর্যায়ের সকল স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশনে গত অর্থ বছরের আয়-ব্যয়সহ সকল কার্যকলাপ তুলে ধরেন কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ও নিয়মানুযায়ী প্রস্তাব-সর্মথনের মাধ্যমে আবারও আগামী তিন বছরের জন্য হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বাসাইলসংবাদ/একে




