
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বুধবার (১৭ জুলাই) এ ফলাফল ঘোষণা করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর ৭৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১১৩ জন শিক্ষার্থী ফেল করেছে। উপজেলার শহীদ রওশন আলী খান মহাবিদ্যালয়ের একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এইচএসসিতে এ উপজেলায় পাসের হার ৮৩.৩০ শতাংশ। সমমানের (আলিম) পরীক্ষায় পাসের হার ৯৭.৭১ শতাংশ।
বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ থেকে ৩৮৪জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৮৮জন, শহীদ রওশন আলী খান মহাবিদ্যালয়ে ১২০ জনের মধ্যে ১০৯জন ও সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজ থেকে ১৯৭ জনের মধ্যে ১৬৭জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
অপরদিকে, সমমানের (আলিম) পরীক্ষায় হাবলা টেংগুরিয়াপাড়া ফাজিল মাদ্রাসা থেকে ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সব শিক্ষার্থী উত্তীর্ণ, ফুলকী ঝনঝনিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ২১জনের মধ্যে ২০জন, কাঞ্চনপুর এলাহিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ২০জনের মধ্যে ১৯জন ও সুন্না সম্মলিত আলীম মাদ্রাসা থেকে ৯জন পরীক্ষা দিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




