
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানসহ ৭দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. রেজাউর রহমান, বাসাইল পৌর কমিটির সভাপতি রেজাউল ইসলাম লুৎফর, বাসাইল দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিরা সুলতানা হ্যাপী, ময়থা হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেওয়ান আবু আহাম্মদ প্রমুখ।




