
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে চারদিন ব্যাপী ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী ও ১২ তম স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজ মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

বাংলাদেশ স্কাউটস বাসাইল উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা স্কাউটের কমিশনার ওয়াজেদ আলী খানশুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা স্কাউটের কমিশনার আবুল কাশেম মিয়া, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
স্কাউট সমাবেশে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ২২ টি ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০টি ইউনিট অংশ নিয়েছে।
বাসাইলসংবাদ, ১০ জানুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




