
বাসাইলসংবাদ: বুধবার, ০১মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য সেবাগ্রহীতা ফোরামের সভাপতি রাশেদা সুলতানা রুবী দ্বি-মাসিক এই সভার সভাপতিত্ব করেন। সভায় বিগত দুই মাসের কার্যক্রমের অগ্রগতি এবং পরবর্তী করণীয় সম্পর্কে দিক নির্দশনা মূলক বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের সহ-সভাপতি এমকে ভূইয়া সোহেল প্রমুখ। এ সময় স্বাস্থ্যরসেবাগ্রহীতা ফোরামের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একে




