
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২৩এপ্রিল, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ছয়শত গ্রামে আওয়ামী লীগের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ছয়শত ও জীবনেশ্বর গ্রামবাসীর আয়োজনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

অনুষ্ঠানে ড. নাজিম উদ্দিন মিয়ার সভাপতিত্বে জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান ও মলি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা সুজন রহমান হৃদয়ের নেতৃত্বে ছয়শত ও জীবনেশ্বর গ্রামের যুব দল ও ছাত্র দলের প্রায় ৩০জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
বাসাইলসংবাদ/একেবি




