
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২৩এপ্রিল, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ও বাসাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী অলিদ ইসলামকে সংবর্ধনা দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, জেলা বিএমএ সভাপতি ডা. সৈয়দ ইবনে সাঈদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




