
বাসাইলসংবাদ: সোমবার, ১৮ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে শিশু কানন মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) দিনব্যাপী বাসাইল সদরে অবস্থিত বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুুলতানা রুবি।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রোজিনা মফিজ খান। বিদ্যালয়ের পরিচালক আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের প্রভাষক কৃষিবিদ সুনীল রায় স্বপন, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাদিকুর রহমান খান শাহিন, ফজলুল হক ফজল, বাসাইল শহীদ ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ জাহাঙ্গীর বিন জাফর, ফুল কুঁড়ি বিদ্যা নিকেতন স্কুলের পরিচালক কামাল খান, অনিক কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক শাহানাজ খানম রেখা,

এশিয়ান টিভির বাসাইল প্রতিনিধি মাসুদ রানা, বাসাইলসংবাদ ২৪ডটকম-এর সম্পাদক এনায়েত করিম বিজয়, দৈনিক সংবাদ প্রতিদিনের বাসাইল প্রতিনিধি রুবেল মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শরীফ মাহমুদ।
বাসাইলসংবাদ/একেবি




