
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে মীনা দিবস উপলক্ষ্যে র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষ্যে র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদৎ হোসেন খান, মহিলা ভাইস চেয়মাম্যান মলি আক্তার, উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার গোস্বামী প্রমুখ।
উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এ দিবসে চিত্রাঙ্কন ও যেমন খুশী তেমন সাঁজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




