
নিজস্ব প্রতিবেদক ॥ ‘নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ এ শ্লোগানে টাঙ্গাইলের বাসাইলে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে জয়িতাদের সংবর্ধনা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৯ ডিসেম্বর) এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌর সভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, বাসাইল থানার ওসি এসএম তুহীন আলী, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা প্রমুখ।

অনুষ্ঠানে ৪জন জয়িতাকে সংবর্ধনা ও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্বারক দেয়া হয়।




