
বাসাইলসংবাদ: রবিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষ্যে বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, ওহিদুল ইসলাম মোস্তফা, নুরনবী আবু হায়াত খান নবু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবুল কালাম আজাদ পিন্টু, পৌর যুবদলের আহবায়ক বাবুল আহমেদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরজু খান ওজিল প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




