
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৭ মার্চ) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাংকন, সাংস্কৃতিকসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরআগে উপজেলা প্রশাসন ও পরিষদ, পৌরসভা, বাসাইল থানা, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, বাসাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বাসাইল প্রেসক্লাবের সদস্য শরীফুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পাট কর্মকর্তা সবুজ মিয়া।
বাসাইলসংবাদ, ১৭ মার্চ, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






