
নিজস্ব প্রতিবেদক : ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী, দোয়া মাহফিল, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (১৭ মার্চ) বাসাইল উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদ, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ইফার ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার রাশেদুল ইসলাম, সাধারণ মডেল কেয়ারটেকার ইয়াসিন আলী খানসহ ইসলামিক ফাউন্ডেশনে শিক্ষকবৃন্দ।
বাসাইলসংবাদ, ১৭ মার্চ, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






