
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০৫ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের বাসাইলে নৌকা মনোনীত প্রার্থীকে ঠেকাতে আওয়ামী লীগের দুই ও বিএনপির দুই নেতা স্বতন্ত্রপ্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (৪ মার্চ) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস নৌকা মনোনীত প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে নৌকার প্রার্থীকে ঠেকাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন আল মাজিদী শীষ মিয়া, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ নিজামুল ইসলাম রুপম (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রসঙ্গত, পুুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাদিকুর রহমান খান শাহিন, নুরুল ইসলাম খান, শাহাদত হোসেন খান, সাইফুল ইসলাম খান মন্টু, এসএম ফজলুল হক মিয়া, সাইফুল ইসলাম শিপন সিকদার ও নাজমুল হুদা খান বাহাদুর মনোনয়নপত্র দাখিল করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জবেদা বেগম, মলি আক্তার, রেখা বেগম, শাম্মী আক্তার মুক্তি ও রোজিনা মফিজ খান মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।
বাসাইলসংবাদ/একেবি




