
বাসাইলসংবাদ: সোমবার, ০৫ মার্চ, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
মানুষের জন্যই মানুষ এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া গ্রামে প্রতিষ্ঠিত সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র কার্যক্রম পরিদর্শন করেন জাহাঙ্গীরনগর রোটারি ক্লাব, ঢাকা- ৩২৮১ এর সদস্য নেহরীন ফেরদৌসী। তিনি রবিবার (০৪ মার্চ) বিকেলে কলিয়া গ্রামে ‘ঠিকানা’র বিভিন্ন কর্মকা- পরিদর্শন করেন। এসময় আতিকা চৌধুরী, ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নেহরীন ফেরদৌসী সুবিধাভোগীদের সাথে সরাসরি কথা বলেন এবং ‘ঠিকানা’র বিভিন্ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।
বাসাইলসংবাদ/একে




