
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে চেতনা বৃত্তি ফোরামের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর সকাল দশটায় বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ পরীক্ষায় বাসাইল, সখীপুর, কালিহাতী ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন প্রাথমিক ও কেজি স্কুলের নার্সারী থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না, একাডেমিক সুপারভাইজার আল-আমিন, বাসাইল থানার ওসি (তদন্ত) কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা কেন্দ্র পরিদর্শন করেন।
চেতনা বৃত্তি ফোরামের চেয়ারম্যান মো: আবুল কাশেম মিয়া বলেন, ‘ক্ষুদে শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রতিযোগীতা ভাবাপন্ন করে গড়ে তোলার লক্ষে আমাদের এ প্রয়াস। এতে সকলের সহযোগীতায় আমরা মুগ্ধ।’
বৃত্তি ফোরামের পরীক্ষা নিয়ন্ত্রক এম শহীদুল ইসলাম বলেন, প্রতিবারের মতোই সকলের সহযোগীতায় সুষ্ঠুভাবে আমাদের পরিক্ষা সম্পন্ন হয়েছে। আগামীতেও সহযোগীতার প্রত্যাশা রইল।




