
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ৭ মে, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ৩৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার মধ্যে এসএসসি ও সমমানের (দাখিল) পরীক্ষায় ৩৬জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সোমাবর (৬ মে) ফলাফল ঘোষণার পর তথ্যটি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান।
এসএসসিতে উপজেলার ২৫টি বিদ্যালয়ের মধ্যে ৯টি বিদ্যালয় থেকে ৩৪জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ১হাজার ৮শ’ ২৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ১হাজার ৫শ’ ৮১জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৬.৪৪।
অপরদিকে ১১টি মাদরাসার মধ্যে দুইটি মাদরাসার শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ২৩৮জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮০.১৩।
জিপিএ-৫ পেয়েছে যেসব বিদ্যালয় থেকে…
বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১১জন, আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে ৮জন, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ৫জন, সিংগারডাক আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৫জন, হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয় থেকে ২জন, কাউলজানী লুৎফা শান্তা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১জন, সূন্যা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১জন ও টি জে এফ উচ্চ বিদ্যালয় থেকে ১জন।
জিপিএ-৫ পেয়েছে যেসব মাদরাসা থেকে…
হাবলা টেংগুরিয়া পাড়া ফাজিল মাদরাসা থেকে ১জন ও হাবলা ছালাফিয়া বালিকা মাদরাসা থেকে ১জন।
বাসাইলসংবাদ/একেবি




