
বাসাইলসংবাদ: রবিবার, ১০ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাথুলীসাদী পূর্বপাড়া ব্রিজ থেকে পশ্চিমপাড়া মাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (১০ মার্চ) সকালে স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এ ভিক্তিপ্রস্থর স্থাপন করেন।
এলজিইডি’র বাস্তবায়নে ময়মনসিংহ অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




