
বাসাইলসংবাদ: সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে পাঁচদিন ব্যাপী বৈশাখী মেলা চলছে। এ মেলায় বেশ কিছু স্টলের নাম এতটাই অশালীন ও কুরুচিপূর্ণ ছিল। এতে করে বিভিন্ন বয়সী নারীদের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। এসব বিষয়ে আজ সোমবার (১৫ এপ্রিল) অনলাইন নিউজ পোর্টাল ‘বাসাইলসংবাদ’এ ‘সখীপুরে বৈশাখী মেলায় কুরুচিপূর্ণ স্টল, সচেতন মহলের ক্ষোভ’ এই শিরোনামে সংবাদ প্রকাশ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান দুপুরের দিকে ওই স্টলের ব্যানারগুলো নামিয়ে ফেলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান দুপুরে স্টলের ব্যানারগুলো খুলে ফেলার বিষয়টি জানান।
এদিকে কুরুচিপূর্ণ স্টলগুলোর ব্যানার খুলে ফেলায় মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা আনন্দ ও স্বস্তি প্রকাশ করে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
বাসাইলসংবাদ/একেবি




