
বাসাইলসংবাদ: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে দক্ষিণ সখীপুর কিন্ডারগার্ডেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নলুয়া সান একাডেমিক স্কুল কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৩৫০জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় ওই মেধাবৃত্তি পরীক্ষার আহবায়ক বিএম বজলুর রহমান, নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের পরিচালক ও ইউসিসিএ লিঃ-এর ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মনিরুজ্জামান, সান একাডেমিক স্কুলের সভাপতি তোফাজ্জল হোসেন রানা, পরিচালক হুমায়ন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একে




