
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে অপর ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার ও দুই যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গুল্যা নামক স্থানে এঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম মো. হোসেন আলী (৩০)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৮৩৪৭) ঠাকুরগাঁও যাওয়ার পথে ভোরের দিকে মহাসড়কের গুল্যানামক স্থানে দাড়াঁনো একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১১-৫৫৯১) পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হয়। নিহত ট্রাক চালকের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আহত আরও তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
…বাসাইলসংবাদ/ ২১ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




