
নিজস্ব প্রতিবেদক : লকডাউন অমান্য করে টাঙ্গাইলের বাসাইলে আসার অপরাধে ৩জনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাসাইল পৌর এলাকা ও হান্দুলীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এসময় বাসাইল থানার ওসি এসএম তুহীন আলী উপস্থিত ছিলেন।

জানা যায়, বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল কাদেরের স্ত্রী ও ছেলে ঢাকা থেকে বাসাইল প্রশিকা অফিস সংলগ্ন তার বাসায় ফিরেন। লকডাউন অমান্য করে প্রবেশ করায় আব্দুল কাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার আজাদ ডাক্তারের ছেলে লকডাউন অমান্য করে গাজীপুর থেকে বাসায় ফিরেন। এজন্য তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলার হান্দুলীপাড়া গ্রামের সাগর সরকার গাজীপুর থেকে বাড়িতে ফিরেন। এজন্য তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সংশ্লিষ্টদের প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে।
…বাসাইলসংবাদ/ ২১ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




