
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২জনে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এতথ্যটি জানিয়েছেন।

আক্রান্ত ব্যক্তি নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সুদানপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় এরিস্ট্রোফার্মা ঔষধ কোম্পানিতে চাকরি করেন। এ ঘটনার পর মঙ্গলবার সকালে আক্রান্তের বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘গতকাল সোমবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ১০৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর- এ পাঠানো হয়েছিলো। সেখান থেকে আজ মঙ্গলবার এক জনের নমুনা পজেটিভ থাকার কথা জানানো হয়।
তিনি আরও বলেন, ‘গত ১০ এপ্রিল ওই ব্যক্তি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন৷ পরে গত রবিবার তার নমুনা সংগ্রহ করে সোমবার ঢাকায় পাঠানো হয়। পরে তার ফলাফলে প্রজেটিভ আসে।’
এরআগে এরআগে গত ৮এপ্রিল জেলার মির্জাপুর উপজেলায় নারায়ণঞ্জ ফেরত এক ব্যক্তির প্রথম করোনা শনাক্ত হয়। এরপর বিভিন্ন উপজেলায় আরও ১০জন করোনা শনাক্ত হয়। বর্তমানে করোনা রোগির সংখ্যা দাঁড়ালো ১২জনে।
…বাসাইলসংবাদ/ ২১ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




