
বাসাইলসংবাদ: শুক্রবার, ০৯ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এ রোডে চলাচলরত যাত্রী সাধারণ। শুক্রবার (৯ আগস্ট) দুপুর একটার দিকে টাঙ্গাইল অংশের বিভিন্ন এলাকায় ঘুরে এসব চিত্র দেখা যায়।
এদিকে, ঈদের ছুটি পেয়ে ঘরমুখো মানুষ বাসে ছিট না পেয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে ও পিকআপে করে চলাচল করতে দেখা গেছে।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, সিরাজগঞ্জে গাড়ি রিসিভ করতে সমস্যা হচ্ছে। এ কারণে টাঙ্গাইলে যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর ওপর পর্যন্ত গাড়ি আটকে আছে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গাড়ির চাপ বেড়েছে। আর শুক্রবার সকাল থেকে আরও দিগুন গাড়ির চাপ বেড়ে গেছে। যানজট নিরসনে সার্বোক্ষণিক পুলিশ কাজ করছে। সিরাজগঞ্জে গাড়ি ভালভাবে রিসিভ করতে পারলে টাঙ্গাইলে যানজটের সৃষ্টি হবে না বলে তিনি মনে করেন।
বাসাইলসংবাদ/একেবি





