
বাসাইলসংবাদ: শনিবার, ১০ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। এতে করে ঈদ যাত্রায় ঘুরমুখো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এমন চিত্র দেখা যায়।
জানা যায, রাত থেকেই উত্তরের পথে গাড়িগুলো থেমে থেমে চলাচল করছে। সড়কের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একই চিত্র। সংশ্লিষ্টরা বলছেন-সিরাজগঞ্জে সরু থাকায় গাড়ি যাতায়াতে বিঘœ ঘটছে। এ কারণে টাঙ্গাইলে যানজটের সৃষ্টি হচ্ছে। কিন্তু কি কারণে সিরাজগঞ্জে গাড়ি চলাচল করতে পারছে না সে বিষয়টি সংশ্লিষ্টরা সঠিকভাবে বলতে পারেনি।
আর আগে শুক্রবার (৯ আগস্ট) দুপুর থেকে প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুরে গাড়ি আটকে ছিল। পরে বিকালের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় দায়িত্বে থাকা সাব-ইনস্পেক্টর মাজাহারুল ইসলাম বলেন, রাত থেকেই গাড়ি থেমে থেমে চলাচল করছে। কিছু দূর গাড়ি চললে আবার আটকে যাচ্ছে। যানজটের কারণ হিসেবে তিনিও সিরাজগঞ্জে সড়ক সরুর কথা জানালেন।
এদিকে, যানজট নিরসনে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে সাত শতাধিক পুলিশ সদস্য রাত-দিন কাজ করে যাচ্ছেন।
বাসাইলসংবাদ/একেবি





