
এম এম হেলাল, কালিহাতী ॥ মুজিববর্ষ আন্তঃ উপজেলা প্রেসক্লাব ওয়ালটন ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে স্বাগতিক টাঙ্গাইল প্রেসক্লাবের মুখোমুখি হয়ে প্রথমবারের মতো ১৪ রানে চ্যাম্পিয়ন হয়েছে কালিহাতী প্রেসক্লাব।

রবিবার বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। টসে জিতে কালিহাতী প্রেসক্লাব নির্ধারিত ২০ ওভারের দুই বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। ১১০ রানের টার্গেটে টাঙ্গাইল প্রেসক্লাব ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৬ রান করে। বিজয়ী দলের জিয়ন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এ ছাড়া পুরো টুর্নামেন্ট ধারাবাহিভাবে ভালো খেলায় রানার্স-আপ দলের রাশেদ খান ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। দেলদুয়ার প্রেসক্লাবের সামি মোহাম্মদ ২১৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরষ্কার লাভ করেন। এছাড়াও সর্বোচ্চ (১২) উইকেট পুরস্কার পান টাঙ্গাইল প্রেসক্লাবের অধিনায়ক ইফতেখারুল অনুপম।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম। সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
…বাসাইলসংবাদ/ ১৬ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




