
নিজস্ব প্রতিবেদক : ‘বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ- ২০২৬’- দক্ষিণ কোরিয়ায় অংশ নিচ্ছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসিন্দা সোহেল খান। তিনি ৪০০ মিটার হার্ডেলস্-এ অংশগ্রহণ করবেন। তিনি বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের থুপিয়া গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার।

বর্তমানে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ বুধবার দুপুর ২.৩০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়া’র ডেগুর উদ্দেশ্যে রওনা হবেন।
উল্লেখ্য’ প্রথম পর্ব ২৮ আগস্ট, সেমিফাইনাল ২৯ আগস্ট ও ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট।
বাসাইলসংবাদ, ১৯ আগস্ট, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




