
নিজস্ব প্রতিবেদক : ‘সময় আজ পরিবর্তনের, সময় আজ বিশ্বায়নের’এ স্লোগানে আগামী ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ রচনা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

রচনার বিষয়বস্তু :
১। ‘বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ’ (২০০-২৫০ শব্দের) । এ প্রতিযোগিতায় ৮ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
২। ‘শিক্ষা সেবাপ্রসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা’ (২৫০-৩০০ শব্দের) । এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
প্রতিযোগিতার নিয়মাবলি :
১। প্রতিযোগিকে বাসাইল উপজেলার অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র /ছাত্রী হতে হবে।
২। অন্যের সাহায্য ছাড়া লিখতে হবে।
৩। ২০-০৩-২০২০ তারিখের মধ্যে জমা দিতে হবে।
৪। প্রথম ৩ জনকে পুরস্কৃত করা হবে।
৫। লার্ন মোর মুজিববর্ষ উদযাপন কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
যোগাযোগ :
১. মো. শরিফুজ্জামান
প্রভাষক, বাসাইল সরকারি মহিলা কলেজ।
ও শিক্ষা সেবা সম্পাদক, লার্ন মোর বাংলাদেশ।
০১৭১২৮৮১৭৫৪
২. এ. কে বিজয়
প্রকাশক ও সম্পাদক, বাসাইল সংবাদ ২৪ ডটকম। ও
প্রেস সেক্রেটারি, লার্ন মোর বাংলাদেশ।
০১৭৪৯ ৮০৯০০৩
-গ্রন্থাগারিক
লার্ন মোর বাংলাদেশ
৪৪১, বাসাইল, টাঙ্গাইল।
…বাসাইলসংবাদ/ ১৫ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




