
বাসাইলসংবাদ: শুক্রবার, ০৯ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা সোসাইটি অব সিঙ্গাপুর-এর উদ্যোগে টাঙ্গাইলের বাসাইলে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার ফুলকি ইউনিয়নের করটিয়া পাড়া এবং কাঞ্চনপুর ইউনিয়নের পূর্বপৌলী ও দক্ষিণপাড়া এলাকায় শতাধিক হত-দরিদ্র পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশিদ খান, টাঙ্গাইল জেলা সোসাইটি অব সিঙ্গাপুর-এর সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ (সাঈদ পান্না), সংগঠনের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক রাজন তালুকদার, কাঞ্চনপুর ৮ নং ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন, সমাজ সেবক নায়েব আলী, করটিয়া পাড়া এলাকার সমাজ সেবক শামছুল হক, আব্দুল গণি, লুৎফর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার নাগরিক সিঙ্গাপুরে অবস্থানরদের নিয়ে এক অরাজনৈতিক মানব সেবামূলক ‘টাঙ্গাইল জেলা সোসাইটি অফ সিঙ্গাপুর’ নামে সংগঠন গঠন করা হয়। টাঙ্গাইলের বাসিন্দা সিঙ্গাপুরে অবস্থানরতদের বিভিন্নভাবে সহযোগিতা ও টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার অসহায় ও হত-দরিদ্রদের বিভিন্নভাবে সহযোগিতা করাই হলো এই সংগঠনের মূল উদ্দেশ্য।
বাসাইলসংবাদ/একেবি






