
বাসাইলসংবাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে খুদে শিক্ষার্থীরা। রোববার সকালে হাতেখড়ি স্কুল ক্যাম্পাসে খুদে শিক্ষার্থীরা কেক কেটে ও কবিতা আবৃতি এবং দোয়ার মাধ্যমে এ দিবসটি পালন করে ।

এসময় স্কুলের চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভী বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শে শিশুদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় শিক্ষার্থী ছাড়াও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




