
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি)র আয়োজনে ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ৩দিনব্যাপি বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি)র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আতাউর রহমান আজাদ, প্রথম আলো’র জেলা প্রতিনিধি কামনাশীষ শেখর, এনটিএন বাংলা’র জেলা প্রতিনিধি নাসির উদ্দিন প্রমুখ।
কর্মশালায় জেলার ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও তাদের ক্যামেরাম্যানসহ ৩৬ জন অংশ নেন।
বাসাইলসংবাদ/একে




