
বাসাইলসংবাদ: রবিবার, ২৬ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে যক্ষ্মা বিষয়ক বিভাগীয় পর্যায়ের অবিহতকরণ কর্মশালা রোববার অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সহযোগিতায় টাঙ্গাইল সিভিল সার্জন অফিস এ কর্মশালার আয়োজন করে। শহরের ভিক্টোরিয়া ফুড গার্ডেন মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। টাঙ্গাইলের সিভিল সার্জন শরিফ হোসেন খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুল আমিন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শামিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী সচিব এস এম জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালেল তত্ত্বাবধায়ক নারায়ন চন্দ্র সাহা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মঞ্জুর হাসান তালুকদার।
সভায় বাংলাদেশের যক্ষ্মা পরিস্থিতি এই রোগ প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত বিষয়ে এবং চিকিৎসার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
বাসাইলসংবাদ/একেবি




