
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে পৃথক দুইটি মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এছাড়াও দুইজনকেই ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) টাঙ্গাইলের স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক বেগম শাহানা হক সিদ্দিকী এ রায় দেন। টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌশুলী মহসিন সিকদার এতথ্যটি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ঘাটাইল উপজেলার লক্ষীন্দর পূর্বপাড়া গ্রামের শামছুল হকের ছেলে দেলোয়ার হোসেন (৩৪) ও টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকার হামিদুর রহমানের ছেলে ওমর ফারুক সোহেল (৩২)।
জানা যায়, দণ্ডিত দেলোয়ার হোসেনকে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যা ব) একটি দল ২০১৫ সালের ৩১ মে অভিযান চালিয়ে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। র্যা বের উপ-সহকারি পরিচালক বজলুর রশীদ বাদি হয়ে দেলোয়ারের বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুফ আলী ২০১৫ সালের ২ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। রায় ঘোষনার পর দেলোয়ার হোসেনকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে, অপর দণ্ডিত ওমর ফারুককে ২০১৫ সালের ১৮ জুলাই র্যা ব টাঙ্গাইল শহরের পুরাতন আদালত রোড থেকে ৯২ বোতল ফেনসিডিল এবং নগদ ৫০ হাজার ২০ টাকাসহ গেস্খফতার করে। পরে র্যা বের উপ-সহকারি পরিচালক ফিরোজ আহম্মদ বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম ২০১৫ সালের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।মামলা চলাকালে ওমর ফারুক জামিনে মুক্তি লাভ করেন। রায় ঘোষনার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
বাসাইলসংবাদ, ৩১ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




