
নিজস্ব প্রতিবেদক : বাসাইল-সখিপুরের সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে ‘ঢাকাস্থ বাসাইল-সখিপুর উন্নয়ন ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে। গত শুক্রবার (অক্টোবর) ঢাকার মগবাজারে জলপাই রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। একই সময় সংগঠনটি গতিশীল করার লক্ষ্যে বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম শাওনকে সভাপতি এবং শাহ আলম সৈকতকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটি ঘোষণা করেন বিশিষ্ট সাংবাদিক সখিপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা। এ সময় অন্যদের মধ্যে সৈয়দ ফারুক আহমেদ তানভীর, বিশিষ্ট সংগীত শিল্পী রবিন আহমেদ, সাহিদা আমিন, শফিকুল ইসলাম খান, মোহাম্মদ বিপ্লব সরকার, সোলায়মান কবির প্রমুখ উপস্থিত ছিলেন ।
বাসাইলসংবাদ, ৩১ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




