
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে কাউলজানী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ও বাসাইল থানা পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ররিবার (৩০ আগস্ট) মাদকবিরোধী র্যালিটি কাউলজানী বোর্ড বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাকসুদুল হক খান মাসুদসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির। তিনি মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টার বিকল্প নেই। এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী কার্যক্রমে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।
বাসাইলসংবাদ, ৩০ আগস্ট, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




