
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলে বেসরকারি প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ পর্যালোচনা ও সুপারিশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত বেসরকারি কলেজ অনার্স-মাস্টার কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে অন্তর্ভূক্তির দাবিতে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মনববন্ধনে বক্তব্য রাখেন সখীপুর আবাসিক মহিলা কলেজের শিক্ষক আসাদুল ইসলাম, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের শিক্ষক কল্পনা পারভীন, সৈয়দ আব্দুর রহমান, মাহাতাবুল ইসলাম, ভবেশ মুকুট পাল, লায়ন নজরুল ইসলাম কলেজের শিক্ষক রফিকুল ইসলাম, সখীপুর আবাসিক মহিলা কলেজের শিক্ষক মনিরুজ্জামান, রমজান আলী, হাফিজুল ওয়ারেছ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান বাদল, ফরহাদ আহমেদ, মোহাম্মদ রুবেল মিয়া, কালিহাতী ডিগ্রী কলেজের শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধন শেষে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।




