
নিজস্ব প্রতিবেদক : ভার্চুয়াল কোর্ট নয়, নিয়মিত কোর্ট চালুর দাবিতে টাঙ্গাইলে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ আইনজীবীরা। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ কোর্টের সামনে মানববন্ধের আয়োজন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি মীর শামসুল আলম শাহজাদা, আব্দুল বাকী মিয়া, আলফান আলী মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ই-সিবলী সাবেক, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে মার্কেট, গণপরিবহন ও বিভিন্ন অফিস খোলা হয়েছে। তাহলে কেন আইনজীবীদের নিয়মিত কোর্ট খোলা হবে না। তাই আগামী ০১ জুলাই থেকে নিয়মিত কোর্ট খোলার দাবি জানিয়েছেন বক্তারা। অন্যথায় ভার্চুয়াল কোর্ট বর্জন করে আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
…বাসাইলসংবাদ/ ২৫ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




