
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নতুন করে আরও ৩০জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার (ডিসি) ডা. মুহম্মদ আজিজুল হক এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলায় ২০জন, ভূঞাপুরে চার, গোপালপুরে দুইজন, দেলদুয়ারে দুইজন, সখীপুরে একজন ও সদর উপজেলায় একজন রয়েছে।
ডা. মুহম্মদ আজিজুল হক বলেন, ‘গত ১৬ ও ২২ জুনের নমুনা রিপোর্ট আটকে ছিল। পরে আজ সকালে ওই দুইদিনের নমুনায় ৩০জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৭৬ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬২জন। এখনও চিকিৎসাধীন রয়েছে ৩০৩জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১জনের।’
…বাসাইলসংবাদ/ ২৫ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




