
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩জনে। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন উপজেলা কৃষি অফিসের এক স্টাফ (৫১)। এছাড়াও উপজেলার ময়থা কমলাপাড়া এলাকার এক নারী (৩৫)।
ডা. ফিরোজুর রহমান বাসাইলসংবাদকে বলেন, ‘গত ১৭ জুনের নমুনার রিপোর্ট আটকে ছিল। পরে বৃহস্পতিবার রাতে দুইজনের রিপোর্টে করোনা পজেটিভ এসেছে।
তিনি আরও বলেন, ‘এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন দুইজন। বাকি ১১জন চিকিৎসাধীন রয়েছে। বাসাইলসংবাদকে
প্রসঙ্গত, এই ১৩জন করোনা রোগীর মধ্যে ৪জন অন্য উপজেলার বাসিন্দা।
…বাসাইলসংবাদ/ ২৫ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




