
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলে চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১২ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৫৪ লিটার চোলাই মদ এবং চোলাই মদ তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার মো. শফিকুর রহমান এ তথ্য জানান।
আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার কলেজ পাড়ার মৃত শিবু রবি দাস এর ছেলে নিমাই রবি দাস ও মৃত স্বপন মিয়ার ছেলে সঞ্জয় রবি দাস ।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌরএলাকার দক্ষিন কলেজপাড়ার চামড়া পট্রি থেকে পশ্চিম দিকে মহিশ খোলা শশ্মান ঘাট যাওয়ার পাকা রাস্তার উত্তর পাশ থেকে আসামীদেরকে গ্রেফতার করা হয়।.…বাসাইলসংবাদ/একেবি




