
বাসাইলসংবাদ: শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯:

নিউজ ডেস্ক : আগামী ৩১ মার্চ (রবিবার) চতুর্থ ধাপে টাঙ্গাইলের ১২টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।গত বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
হেলালুদ্দীন আহমদ বলেন, চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ, যাচাই-বাছাই ৬ মার্চ, প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল, গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, নাগরপুর, বাসাইল, সখীপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, মির্জাপুর উপজেলার আগামি ৩১ মার্চ একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাসাইলসংবাদ/একেবি




