
বাসাইলসংবাদ: শনিবার, ০৩ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়নপ্রত্যাশী মো. রেজাউল করিমের মোটরসাইকেল শোডাউন, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ নভেম্বর) দুপুরে তিনি শতাধিক মোটরসাইকেল নিয়ে বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন করেন।

পরে তিনি স্থানীয় বটতলা বাজার ও বাসাইল শহীদ মিনার চত্বরে পথসভায় অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট আকবর আলী খান, সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আমিনুল হোসেন, উপজেলা যুব সংহতীর সভাপতি মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




