
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : ‘নয় পেরিয়ে দশে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জনপ্রিয় বেসরকারী টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে ঘাটাইল প্রেসক্লাবের আয়োজনে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন, ঘাটাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুর রশিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জামুরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস, লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল হক মিলন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম মিয়া রনি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান খান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান রুহুল আমীন, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার সভাপতি শামসুল হুদা চৌধুরি, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, কোষাধক্ষ্য অভিজিৎ ঘোষ, কৃষকলীগের আহবায়ক শফিকুল ইসলাম দুলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মুন্নাফ ছানা, ঘাটাইল প্রেসক্লাবের সাংবাদিকসহ উত্তর টাঙ্গাইলের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১০ পাউন্ড কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফ।
বাসাইলসংবাদ/ ১৯ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




