
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর এলাহিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. হাবিবুল্লাহ সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যলিয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ২৫৫তম একাডেমিক কাউন্সিল ও ৫১০ তম সিন্ডিকেট সভার আদেশক্রমে অনুমোদিত গেজেট এ মো. হাবিবুল্লাহকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি প্রদান করা হয়। তার গবেষণার বিষয় ছিল ( A Study on the Epistolary Correspondence in Arabic Prose till the Fourth Century of Hijra)

হিজরী চতুর্থ শতাব্দী পর্যন্ত আরবি গদ্য সাহিত্যে ঐতিহাসিক রাজকীয় চিঠিপত্র: একটি পর্যালোচনা’ তার গবেষণার তত্বাবধায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ডক্টর মো. সেতাউর রহমান । এর আগে ডক্টর মো. হাবিবুল্লাহ শিক্ষা জীবনে সকল পরীক্ষায় প্রথম শ্রেণী অর্জন করেন। এ ছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ থেকে বি.এ (অর্নাস) পরীক্ষায় ফাস্ট ক্লাস সেকেন্ড এবং এম.এ (থিসিস) ফাস্ট ক্লাস ফাস্ট স্থান অধিকার করেন। তিনি নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর হাতিপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি নীলফামারী সদর উপজেলার উত্তরা শশী হাবিবিয়া দাখিল মাদরাসার সাবেক সুপার মরহুম মাওলানা একরামুল হকের পঞ্চম ছেলে। বর্তমানে তিনি বাসাইল উপজেলার কাঞ্চনপুর এলাহিয়া (বি.এ) ফাযিল মাদ্রাসায় আরবি বিভাগে প্রভাষক পদে কর্মরত আছেন।
বাসাইলসংবাদ/ ২১ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




